× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বুরিন্ডি সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার বুরুন্ডিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ তে দাঁড়িয়েছে। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর এটাই ছিল সবচেয়ে বড় হতাহতের সংখ্যা।

শুক্রবার রাজধানী বুজুমবুরায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা সাত বলে জানানো হয়েছিল।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গ্যাসপারড বারাতুজা জানিয়েছেন, ওই দিন তিনটি ব্যারাকে বন্দুকধারীরা একসঙ্গে হামলা চালিয়েছিল। এতে পুরো শহরেই সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৭৯ হামলাকারী নিহত হয়েছে ও ৪৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া হামলায় চার পুলিশ সদস্য ও চার সেনাসদস্য নিহত হয়েছে।

মুখপাত্র আরো জানান, শুক্রবার রাতে শহরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শনিবার রাজধানী ছিল শান্ত।

গত এপ্রিলে প্রেসিডেন্ট এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে বুরুন্ডিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এ অবস্থায় মে মাসে এক সেনা কর্মকর্তা অভ্যুত্থানের চেষ্টা করলে তা ব্যর্থ হয়। জুলাইয়ে এক বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন এনকুরুনজিজা।


এ ক্যটাগরির আরো খবর..