বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হামলায় ১০০ জন নিহত হয়েছেন। কিন্তু স্থানীয়দের তথ্য মতে মৃতের সংখ্যা ১৬৫ জন বলা হচ্ছে।
বুরকিনা ফাসো মুলত পশ্চিম আফ্রিকার একটি উত্তরাঞ্চলীয় গ্রামাঞ্চল। এখানে এ হামলা এবং হতাহতের ঘটনা সংগঠিত হয়।
অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। তারা আলকায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত আছে বলে ধারনা করা হচ্ছে।
অপরদিকে জাতিসংঘ এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে— স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা।
উল্লেখ, বিগত ছয় মাসের মধ্যে এ হামলা সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়। ওই ঘটনার আগে বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশ নিহত হয়েছিলো।
সুত্র: রয়টার্স