× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

বুফন ২০১৮ বিশ্বকাপের পর অবসরে যাবেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ৩৮ বছরে পা দেবেন এ সপ্তাহেই । এই বয়সেও গোলবারের নিচে অদম্য তিনি। তাই তো খেলতে চান কমপক্ষে আরো দুই বছর। এমনটাই জানালেন জিয়ানলুইজি বুফন।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের গ্লাভস ও বুট জোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন ইতালি ও জুভেন্টাসের এই কিংবদন্তি গোলরক্ষক।

ইতালির হয়ে রেকর্ড ১৫৪ ম্যাচ খেলেছেন বুফন। ২০০১ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়েও খেলেছেন পাঁচ শ’র বেশি ম্যাচ।

জুভাদের হয়ে জিতেছেন ছয়টি লিগ শিরোপা। ইতালির হয়ে জিতেছেন ২০০৬ বিশ্বকাপ। তবে ২০১৮ বিশ্বকাপ খেলে বিদায় বলতে চান দেশটির অন্যতম সেরা এই গোলরক্ষক।

জিয়ানি ব্রেরায় বর্ষসেরা ক্রিড়া ব্যক্তিত্ব হওয়া বুফন বলেন, ‘আমি আগামী বিশ্বকাপ খেলার চেষ্টা করব। তারপর ক্যারিয়ারের ইতি টানব। সুতরাং আমার লক্ষ্য ২০১৮ বিশ্বকাপ।’

তথ্যসূত্র : ফোর ফোর টু ডটকম।


এ ক্যটাগরির আরো খবর..