বিশেষ প্রতিবেদক :. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবারদেশে ফিরবেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংকর্মকর্তা শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শাইরুল কবির খান বলেন, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন খালেদা জিয়া।এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেনতিনি।
১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যানসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আছেন। বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন। গেলো ৯ অক্টোবর বাসে পেট্রলবোমা হামলার মামলায়বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম।
এছাড়া ১২ অক্টোবর তার বিরুদ্ধে আরোদুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মানহানির মামলায়ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।





