× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

অর্থ ও চিকিৎসার অভাবে পঙ্গু অবস্থায় বিছানায় বীরমুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া অর্থ ও চিকিৎসার অভাবে পঙ্গু অবস্থায় বাড়ীতে বিছানায় শুয়ে জীবনযাপন করছে।

জানা যায় তিনি ১৯৬৮ইং সনে পুলিশে যোগদান করেন। এরপর তিনি ২৬ শে মার্চ তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে বীরমুক্তিযোদ্ধা পদ লাভ করেন। পুলিশের নাম্বার-১২৬৯ (অবঃ) আর মুক্তিযোদ্ধার নাম্বার-ম-৯৮৫৫৮ বর্তমান তার বয়স ৭০ বছর।

জানা যায় তিনি গত ০৫-০২-২০২০ ইং তারিখে বাড়ীতে পড়ে যেয়ে তার ডান পা ভেঙ্গে যায়। প্রথমে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসার জন্য ২৩-০২-২০২০ইং তারিখে ভর্তি হয়। ডায়াবেটিক বেশী থাকার জন্য চিৎিসার অভাবে ২৪-০২-২০২০ইং তারিখে বাড়ীতে চলে আসেন। এরপর ফরিদপুর তাম্বল খানায় কবিরাজী চিকিৎসাধীন আছেন তেমন কোন উন্নতি হচ্ছে না। এখন অনেক সমস্যা বিছানায় প্রসাব পায়খানা। চলাফেরা করার কোন উপায় নাই বিছানায় সব। বর্তমান তার চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া অতি জরুরী এবং প্রচুর অর্থের প্রয়োজন। প্রতিদিন তার ৫৩০ টাকার ঔষধ প্রয়োজন ।

এইজন্য অর্থের অভাবে তার পবিবার তাকে ঢাকায় নিতে পারছেনা। তাই তিনি কান্নাজনিত কন্ঠে বলেন আমি একজন অবসর পুলিশ কনস্টবল এবং স্বাধীনতা সংগ্রামে বীরমুক্তিযোদ্ধা হয়ে আমার সঠিক চিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি, সাহায্যে, সহযোগীতা ও কোন দানবীর লোকের সাহায্যে আমার একান্ত প্রয়োজন। সাহায্যে পাঠাবার ঠিকানাঃবীরমুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া (পঙ্গু) ডুমাইন, মধুখালী, ফরিদপুর। মোবাইল-০১৭১৭৩৪৮৩৮৬(বিকাশ)।


এ ক্যটাগরির আরো খবর..