× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিজস্ব প্রতিবেদক

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাছরিন তমার স্মরণ সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
স্মরণ সভা অনুষ্ঠিত

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে সংস্কৃতি কর্মী প্রয়াত নাছরিন আক্তার তমার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটির কর্ণেল হাটস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এ সভার আয়োজন করা হয়।

নাট্যজন মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিল আবিদা আজাদ। সভাপতিত্ব করেন নাট্যজন জসিম উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন মরহুমা নাছরিন তমার মা জেবুন্নেসা চৌধুরী, বড় ভাই এসএম জাকারিয়া ও খালা তহুরা খান খান চৌধুরী, মানবাধিকার কর্মী শাহীন চৌধুরী, নাট্যজন আবুল কাশেম, কবি আরিফ চৌধুরী।

বক্তব্য দেন নারী উদ্যোক্তা সালমা আক্তার শীলা, গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক মো. তসলিম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অভিনেত্রী নাসরিন হিরা, নাট্য কর্মী সায়েম উদ্দীন।

উপস্থিত ছিলেন অভিনেতা মোহাম্মদ আলী, সংস্কৃতি কর্মী জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, বীনা চৌধুরী, নারী উদ্যোক্তা উম্মে কুলসুম কেয়া, শিশু শিল্পী রাবেয়া জামান এঞ্জেলা প্রমুখ।

সভায় বক্তারা মরহুমা নাছরিন তমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, তার জন্য দোয়া চান। বক্তারা তার বাচ্চা মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য কিছু করার জন্য সবার প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..