× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

নিউজ ডেস্ক

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দশ জন গবেষণা ফেলো নিয়োগ

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দশ জন গবেষণা ফেলো নিয়োগ

ঢাকা, ৬ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনার জন্য ১০ জন গবেষণা ফেলো নিয়োগ দিয়েছে।

গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে গবেষকদের সাথে চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ নিজামূল কবীল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীন, চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষক মসিহ্‌উদ্দিন শাকের এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল।

২০২১-২০২২ অর্থবছরের গবেষকদের জন্য নির্ধারিত গবেষণা শিরোনাম হচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শনে ওটিটি প্ল্যাটফর্ম: সংকট ও সম্ভাবনার স্বরূপ অনুসন্ধান, বাংলাদেশের চলচ্চিত্রে নৃগোষ্ঠী: বহুমাত্রিক সংস্কুতির উপস্থাপন কৌশল বিশ্লেষণ, চলচ্চিত্র সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি : একটি তুলনামূলক পর্যালোচনা/বিশ্লেষণ (Contemporary Analysis), বাংলাদেশ প্রামাণ্যচিত্রে গণহত্যার ডকুমেন্টেশন, সুরকার ও সংগীত পরিচালক সত্য সাহার সংগীত দর্শন, বাংলা চলচ্চিত্রে পাঁচ দশকে কবরী, বাংলাদেশের মূলধারা চলচ্চিত্র পোস্টারের রূপ ও রূপান্তর  : একটি সামাজিক অনুসন্ধান, বাংলাদেশের চলচ্চিত্রে মধ্যবিত্তের রূপায়ন ও নারায়ণ ঘোষ মিতা, বাংলাদেশি চলচ্চিত্রের ফলি আর্ট: কারিগরি ও নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ ও তিতাস একটি নদীর নাম ও সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রে বাসন্তী ও জয়গুনের নারীবাদী অস্তিত্বের পুনর্পাঠ। নিয়োগপ্রাপ্ত নবীন গবেষকগণ হলেন মোঃ হুমায়ন (আহমেদ হিমু), মোঃ অমিত হাসান সোহাগ, ঝুমুর আসমা জুঁই, সালমা সোনিয়া, ড. মোছা: শামীম আরা ছন্দা, মনিরা শরমিন, জাকিয়া জাহান মুক্তা, রাইসা জান্নাত, মাশকুরা রহমান রিদম, মো: ইকবাল ও লাবনী আক্তার।

এ প্রান্তিকের গবেষণাকর্ম তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা প্রদানকারী প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গবেষকগণ হলেন: নাসির ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, মানজারে হাসীন মুরাদ, অনুপম হায়াৎ, চিন্ময় মুৎসুদ্দী, ড. জাকির হোসেন রাজু, ড. আহমেদ আমিনুল ইসলাম, ড. ভাস্বর ব্যানার্জি, রোকেয়া প্রাচী ও রিফ্‌ফাত ফেরদৌস।


এ ক্যটাগরির আরো খবর..