× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক

পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল ডিলার ও বিআরটিএ কর্মকর্তাদের মতবিনিময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল বিক্রয়কারি ডিলার, বিআরটিএ কর্মকর্তা ও যানবাহনের রেজিঃ ফিস জমাদানকারি ব্যাংক প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযানের এডি আতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ মটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ।

পুলিশ সুপার জানান,মোটর সাইকেল কিনতে লাগবে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার নিকট মোটর সাইকেল বিক্রি করা যাবে না। মতবিনিময় সভায় পুলিশ সুপার এস.এম মুরাদ আলী সরকারী এ সিদ্ধান্তের কথা মোটর সাইকেল বিক্রিয়কারী ডিলারদের জানিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..