× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

বিয়ে বাড়ির খানা তোলার সংবাদ প্রকাশে গালিগালাজ এর প্রতিবাদ করলে সাংবাদিককে প্রকাশ্যে খুন জখম এর হুমকি চেয়ারম্যান তোতার

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
সাংবাদিককে প্রকাশ্যে খুন জখম এর হুমকি চেয়ারম্যান তোতার

বেপরোয়া হয়ে উঠেছে শার্শার তোতা চেয়ারম্যান। শালিশের মাধ্যেমে লাখ টাকা ঘুষ বানিজ্য ও বাল্য বিয়ের অভিযোগ তুলে বিয়ে বাড়ির খানা তুলে নিজের অনুসারিদের মধ্যে বিতরনের সংবাদ প্রকাশের জেরে ১০নং শার্শা  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও তার পোষ্য সন্ত্রাসী বাহীনি কর্তৃক ”দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার শার্শা প্রতিনিধি  মোঃ ইকরামুল ইসলামকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, খুন জখম  এবং শার্শা বাজারে উঠলে জুতা পেটা করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় শনিবার  সকালে ইকরামুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও সাংবাদিক ইকরামুল ইসলামের মাধ্যমে জানা গেছে, গত ৮ ও ৯ মে চেয়ারম্যান তোতার নামে  চটকাপোতা গ্রামের জমি জমা সংক্রান্ত বিচারে লাখ টাকা ঘুষ বানিজ্য ও  একই পরিবারের বাল্য বিবাহের অভিযোগ তুলে  বিয়ে অনুষ্ঠানের  খাবার তুলে এনে তার সমার্থকদের ভিতরে বণ্টনের অভিযোগে বিভিন্ন অনলাইন এবং পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। তারই জের ধরে ১৩ই মে শুক্রবার সাংবাদিক ইকরামুল ইসলামকে ল্য করে তিনি সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এসময় ইকরামুল  গালিগালাজ করার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ সহ শার্শা বাজারে উঠলে খুন জখম ও  প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে চেয়ারম্যান সহ তার সন্ত্রাসী বাহীনির সাজিদ সহ কয়েকজন আমকে মারতে তেড়ে আসে, তখন স্থানীয় জনগণ আমকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। ইতিমধ্যে আমাকে হুমকির আংশিক ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যম সহ বিভিন্ন ভাবে ভাইরাল হয়েছে।
চেয়ারম্যান তোতা ও তার সন্ত্রাসী বাহীনির অকথ্য ভাষার গালিগালাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সহ সাধারণ মানুষের মনে তীব্র ােভের সৃষ্টি হয়। একজন জনপ্রতিনিধির এমন আচারনে সাধারণ জনগণ হতবাক হয়েছেন এবং সকলেই তার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
চেয়ারম্যান তোতার এ ধরনের আচারনে শার্শা উপজেলার সাংবাদিকরা ােভ, নিন্দা ও ঘৃনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অনতি বিলম্বে সঠিক তদন্ত সাপেে তোতাকে আইনের আওয়াতায় আনার জন্য সাংবাদিকরা প্রশাসনের হস্তপে কামনা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং একটি অভিযোগ  পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..