× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বিয়ের ২ মাসের মাথায় সন্তানের জন্ম

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
সন্তানের জন্ম

চুয়াডাঙ্গায় বিয়ের দুই মাসের মাথায় সন্তানের জন্ম এক নববধূ। দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মোস্তাকিম তার স্ত্রীকে তালাক দিয়েছে।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়। স্বামীর বাড়িতে ওই নববধূ শনিবার রাতে ছেলেসন্তান প্রসব করলে স্বামী ক্ষুব্ধ হয়ে তাকে গতকাল রোববার দুপুরে তালাক দিয়েছে।

স্বামী মোস্তাকিম বলেন, বিয়ের পর আমার স্ত্রী আমাকে নানা ছলছুতায় এড়িয়ে চলত। তাই আমার পক্ষে বিষয়টি বুঝে ওঠা সম্ভব হয়নি।

মোস্তাকিমের পরিবারের লোকজন বলেন, বিয়ের সময় আমরা কোনোভাবেই বুঝতে পারিনি মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল।

গৃহবধূ বলেন, আমাদের গ্রামের হারুনের ছেলে আশিক (২০) একদিন কিছু একটা দেখানোর জন্য তার ঘরে যেতে বলে। আমি সেখানে গেলে আশিক আমার সঙ্গে মেলামেশা করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে সে। পরে লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে আমি জানাইনি। আমার স্বামী গতকাল রোববার ৩ জানুয়ারি দুপুরে জোরপূর্বক আমার স্বাক্ষর নিয়ে তালাক দিয়েছেন। তালাক দিলেও এখনও আমি দেনমোহরের টাকা পাইনি। তবে আমি আমার সন্তানের স্বীকৃতি চাই। আশিকই আমার সন্তানের জন্মদাতা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের পুরাতন মসজিদপাড়ার আবদুল আলীমের ছেলে মোস্তাকিমের সঙ্গে গত ২ মাস ১০ দিন আগে আলমডাঙ্গা উপজেলার এক মেয়ের বিয়ে হয়। শনিবার রাতে স্বামীর বাড়িতে অবস্থান করছিল ওই গৃহবধূ। রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সেখানেই একটি পুত্রসন্তান প্রসব করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার সকালে মা সোনালী খাতুন ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদ্যজাত ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। মা ও শিশুটি সুস্থ আছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যুবক আশিক গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপরদিকে, রোববার দুপুরে স্বামী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এসে কাজির মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবক আশিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..