× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বিয়েতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মা ও তার ৪ ছেলে

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ  ভারতের ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একই পরিবারের মা এবং তার চার ছেলে।

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদের কাতরাসে। এই ঘটনায় পুরো কাতরাসজুড়ে শোকের ছায়া নেমেছে।

স্থানীয়রা দি নিউজকে জানায়, দিল্লি থেকে নাতির বিয়ের অনুষ্ঠানে ধানবাদের কাতরাসে গিয়েছিলেন ৮৮ বছরের বৃদ্ধা। ২৬ জুন ওই বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে যোগ দেন তার ছয় ছেলের মধ্যে চারজন।

বিয়ের অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত হন বৃদ্ধা ও ওই চার ছেলে। ধানবাদের একটি হাসপাতালে ৪ জুলাই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

এর পর ১০ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তার চার ছেলেরও মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার এক ছেলে ক্যানসার আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল জামসেদপুরের একটি হাসপাতালে। সেখানে ১৬ জুলাই তার মৃত্যু হয়। বেঁচে আছেন শুধু বৃদ্ধার দিল্লি নিবাসী এক ছেলে।

ওই বিয়েতে উপস্থিত আরও দুজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। তাদেরও চিকিৎসা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..