× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক

আফ্রিকার নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৫

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fire-in-a-car.jpg

আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভার্স রাজ্যে একট অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৫ জন নিহত এবং আহত হয়েছেন অনেকে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গত শুক্রবার ভোররাতের দিকে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় হতাহতরা বেশ কয়েকটি সম্প্রদায়ের লোক বলে জানা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ নাইজেরিয়া। দেশটির তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ শোধনাগার থাকার বিষয়টি নতুন নয়। সেখানে অপরিশোধিত জ্বালানি তেল ড্রামে উত্তপ্ত করে শোধন করা হয়, যা খুবই বিপজ্জনক।

দেশটির কর্মকর্তাদের হিসাবে এভাবে দেশটি প্রতিদিন গড়ে দুই লাখ ব্যারেল তেল হারায়, যা মোট উৎপাদনের ১০ শতাংশ। কিন্তু তেল চুরি এবং পাইপলাইন নষ্টের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। এ অবস্থাতে সেখানে স্থানীয় দরিদ্র বাসিন্দারা পাইপলাইন থেকে তেল চুরি করে বিক্রি করেন।


এ ক্যটাগরির আরো খবর..