× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিসিএস

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে প্রবেশ স্তরে নিয়োগের ক্ষেত্রে এবং বর্ণিত ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য সমন্বিত মেকআপ কোর্স কারিকুলামের বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

৬ নভেম্বর ২০২৫ মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৩.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০ মূলে ২০ কার্তিক ১৪৩২ / ৫ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাঃ মাছুম বিল্লাহ এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—

(ক) বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েট দিয়ে পূরণযোগ্য হবে।

(খ) মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ বিষয়ে আধুনিক বিজ্ঞানসম্মত যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ০৬ মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে।

(গ) বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..