× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

ডেস্ক

বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি করেছে সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
banglades srkar

ঢাকা: বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করল।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএসের আবেন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা হবে।  এই প্রজ্ঞাপন গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..