× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

সালথায় বিষ পানে যুবতীর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
কীটনাশক খেয়ে আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ময়না আক্তার (১৮) নামের এক যুবতী বিষ পানে আত্মহত্যা করেছেন।
সোমবার (৬জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ময়না আক্তার উপজেলার বলভদি ইউনিউনের খলিশা বল্লভদী গ্রামের ওহিদুজ্জামান শেখের মেয়ে।

জানা যায়, পারিবারের লোকজনের উপর অভিমান করে সোমবার আনুমানিক সন্ধা সাড়ে সাতটার দিকে সকলের অজান্তে বসতঘরে থাকা বিষাক্ত কিটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ময়না আক্তার। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে তাকে মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কোতোয়ালি থানাধীন বাখুন্ডা পৌঁছালে তিনি মারা যান।
সালথা থানার এস আই মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যুর সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..