× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুন, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তির ভাষা হচ্ছে প্রোগ্ৰামিং উল্লেখ করে বলেন নতুন প্রজন্মকে আবশ্যিক ভাবে প্রোগ্রামিং শিখতে হবে।  তিনি বলেন,বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালক বিহীন গাড়ি চালানো হচ্ছে।।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জুম অনলাইনে যুক্ত হয়ে “ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১-“এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন বঙ্গবন্ধুর সোনার মানুষ গড়ে তুলতেই সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।
তিনি নিজেদের বিকশিত করতে শৈশব ,কৈশোর,  তারুণ্, কিংবা প্রবীণ, রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকেই ‘প্রোগ্রামিং’ শেখার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে ফেসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার উপর মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম”সুরক্ষা” ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে কীভাবে দেশের  শত কোটি টাকা বাঁচিয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক  পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,  বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক এনামুল কবির।
প্রতিযোগী অংশগ্রহণ করতে   https://nhspc.net   প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

উল্লেখ্য,আগামী ৭ জুন,২০২১ তারিখ পর্যন্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ ও ৬ জুন,২০২১ তারিখে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজের দুইটা মক টেস্ট অনুষ্ঠিত হবে। মুল প্রতিযোগিতার পূর্বে শিক্ষার্থীরা এই টেস্টে অংশ নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। উভয় প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন,২০২১।প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচী জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইটের https://nhspc.net/schedule ঠিকানায়। পরে প্রতিমন্ত্রী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..