× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

বিশ্ব ভালোবাসা দিবসে সাতক্ষীরায় রক্তদান সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

গোপাল কুমার: বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সাতক্ষীরা ব্লাড মিডিয়া। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রঙ্গনে আমরা সাতাশ সাতক্ষীরা বার্ষিক তত্ত্বাবধায়নে রক্তদাতা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আর্তের প্রতি ভালোবাসা-জাগুক গ্রাণে নতুন আশা এই প্রতিপাদ্যকে সমানে রেখে, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন। ব্লাড মিডিয়ার প্রথম বর্ষপুর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম আফজাল হুসাইন।

ব্লাড মিডিয়ার সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিট সভাপতিতে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহাকারি পুলিশ সুপার ইলতুৎ মিশ, খুলনা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিশিষ্ট সমাজে সেবক ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্বভালবাসা দিবসে রক্তদানের চেয়ে ভালকাজ আর কিছু হতে পারে না। রক্তদানের ফলে যেমন অন্যের জীবন বাচাতে পারে, তেমনি নিজের মানসিক প্রশান্তি ও শারিরীক উপকার সাধন হয়। এমনকি নিয়োমিত রক্তদানে রোগপ্রতিরোধক্ষতা বৃদ্ধিপায়, রক্ত উৎপাদন ক্ষনা বেড়ে যায়।
এ সময় দিনব্যাপী ফ্রি মেডিকেল চেকআপ,ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি সহ বিভিন্ন চেকআপ এর ব্যবস্থা করা হয়। রক্তদাতা সমাবেশে অংশগ্রহণ করেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, রক্তদানকারী সংস্থা। আলোচনা সভা শেষে অতিথিরা রক্তদানকারী বিভিন্ন সংগঠনকে ক্রেচ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..