বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘ওরা ১১ জন’ এর ব্যতিক্রম আয়োজন

বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘ওরা ১১ জন’ এর ব্যতিক্রম আয়োজন

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: বিশ্ব ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তকে ব্যতিক্রম আয়োজনে বরন করে করে নিল ফরিদপুরের ‘ওরা ১১ জন বন্ধু মহল’।

আজ ১৪ ফেব্রুয়ারী সোমবার সকালে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা গ্রামের দরিদ্র পল্লীতে নিম্ন আয়ের মানুষ ও শিশুদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারা। শিশুদের মাঝে নানা রঙ্গের বেলুন ও চকলেট বিতরন করা হয়।

একটি দরিদ্র পরিবারের টয়লেট সমস্যা থাকায় ওরা ১১ জন বন্ধু মহলের পক্ষ থেকে টয়লেট নির্মান সামগ্রী বিতরন করেন। এবং টয়লেট নিমার্ণ খরচের জন্য কিছু নগদ টাকাও তুলে দেন পরিবারটির হাতে। এ সময় ‘ওরা ১১ জন বন্ধু মহলের সঞ্জিব দাস, রুহুল পাশা, মাহবুব পিয়াল, নাসির আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।