× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

বিশ্ব বায়ু দিবস আজ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
বিশ্ব বায়ু দিবস
বিশ্ব বায়ু দিবস

বিশ্ব বায়ু দিবস আজ। ১৫ জুন প্রতি বছরের মতো সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। বায়ুকে কীভাবে পুনর্নবীকরণ যোগ্য করে তোলা যায়, সেই বিষয়ে নিয়ে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে পালন করা হয় বিশ্ব বায়ু দিবস। শুধু তাই নয়, এ দিনে এই অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা এবং এখনও পর্যন্ত এই শক্তিকে কীভাবে কাজে লাগানো হচ্ছে, সেই বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।

আজ থেকে বহু বছর আগে মিশরের নীল নদীতে নৌকা চালানোর জন্য কিছু বায়ু কল ব্যবহার করা হয়েছিল। সেই প্রথম বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কোনও কাজ করেছিল মানুষ। এরপর ২০০ খ্রিস্ট পূর্বাব্দে চীনে বায়ু চালিত জলের পাম্প তৈরি করা হয়। এই মেশিনটি তৈরি করার পর খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে ক্ষেতে জল দেওয়ার কাজটি সম্পন্ন হয়।

খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আলেকজান্দ্রিয়ার হেরন উইন্ডহুইল তৈরি করেছিলেন, যা প্রথম বায়ু চালিত চাকা ছিল। চাকাটিতে একটি ছোট্ট উইন্ড মিল ছিল, যা চাকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত। এই আবিষ্কারটি ভীষণ জনপ্রিয় একটি যন্ত্র হিসেবে পরিচিতি পায় সারা বিশ্ব জুড়ে।

১৮০০ দশকের শেষের দিকে এবং ১৯০০ দশকের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। ১৯৭০ – এর দশকে তেলের ঘাটতির কারণে বায়ু শক্তিকে কাজে লাগানো হয় ব্যাপক হারে। আর তখন থেকেই শুরু হয় বিশ্ব বায়ু দিবস উদযাপন।


এ ক্যটাগরির আরো খবর..