বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বিশ্ব ফুটবলের মহাতারকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ফুটবলের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের মহানায়ক ছিলেন । ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কালো মানিক খ্যাত বিশ্ব ফুটবলের এ সম্রাটের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার অনবদ্য কীর্তিগাঁথার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী কিংবদন্তি ফুটবলার পেলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।