× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বিশ্বে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে -বস্ত্র ও পাট মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক। ইতোমধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে । এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

আজ ঢাকায় তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে YONEX-SUNRISE Bangladesh International Challenge-2022 এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

গোলাম দস্তগীর বলেন, প্রধানমন্ত্রী একজন খেলা প্রিয় মানুষ। বাংলাদেশের সবখেলার মান তাঁর নেতুত্বে আরো উন্নত হবে।

মন্ত্রী বলেন, এধরনে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরো প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে।ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মোঃ মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আব্দুল মালেক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..