বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৮২ হাজারের বেশি, মৃত্যুর হার ১৫ আর সুস্থতার হার ৮৫

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৮২ হাজারের বেশি, মৃত্যুর হার ১৫ আর সুস্থতার হার ৮৫

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮২ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জনের শরীরে। আর নতুন করে মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৮ জন নিয়ে মোট মৃত্যু ৩ লাখ ১৬ হাজার ৬৭১জন। আর সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯০ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলে ১৬ হাজার ১১৮ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া্। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৬৩১ জনের।

ইউরোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২৮ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

তবে যুক্তরাষ্ট্রের পর একক দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। সেখানে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭০ জনের।

সর্বমোট মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরই রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৯০৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

ইউরোপের আরেক দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫০ জনের। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।