× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

পিঁ আই ডি

বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম

ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছাতে হবে; তাহলে দেশ এগিয়ে যাবে। মুষ্ঠিমেয় কিছু মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, ইমাম প্রশিক্ষণ কার্যক্রম, দীন-দাওয়াতের কাজ পরিচালনা করার সুযোগগুলো থাকবে। সেই সঙ্গে আমাদের দেশের মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ওলামা যারা রয়েছেন তাদের অনুরোধ করব যে, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সাহসের ধর্ম প্রচার করুন। যা আমাদের নবী করিম শিখিয়েছেন, তার বিদায় হজের বাণী; সেই বাণী আমরা অনুসরণ করবো। সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের কোনো ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়, আপনারা সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

প্রধানমন্ত্রী বলেন, মুষ্ঠিমেয় কিছু মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

এর আগে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেনি তিনি।

দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।

এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে সারাদেশে মোট ৩০০ মডেল মসজিদ উদ্বোধন করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..