× Banner
সর্বশেষ
দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ থ্যালাসেমিয়া ও বিরল রোগীদের জন্য জাতীয় ডাটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের পশ্চিমবঙ্গে সন্দেহভাজন হামিদ মন্ডলকে গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা নিয়ে তদন্ত ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বিশ্বের প্রাচীনতম প্রাণী চীনে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের চংকিংয়ের এক জেলে একটি বিরল প্রজাতির বৃহদাকার উভচর প্রাণী ধরেছেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দাবি, এটি বিশালাকৃতির চীনা সালামান্ডার। এর বয়স আনুমানিক ২০০ বছর।

সম্প্রতি ওয়াং ইয়ং নামের ওই জেলে চংকিংয়ের নদীতে মাছ ধরতে গিয়ে একটি নরম ও পাতলা আকৃতির একটি বিশাল প্রাণী দেখতে পান। এরপর তিনি সেটিকে ধরে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন।

ধরা পড়ার সময় প্রাণীটি অসুস্থ ছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা প্রাণীটি প্রাকৃতিকভাবে সংরক্ষণের জন্য নিয়ে যান।

স্থানীয়রা একে ওয়া ওয়া য়ু নাম দেন। চীনে সাধারণত ভিনপ্রজাতির কোনো প্রাণী ধরা পড়লেই তাকে এ নামে ডাকা হয়। কারণ এসব প্রাণী সাধারণত নবজাতকের কান্নার মতো শব্দ করে।

ওয়াং ইয়ংয়ের হাতে ধরা পড়া এই চীনা সালামান্ডারের আকৃতি ৪ ফুট ৭ ইঞ্চি। এরা সাধারণত ৫ ফুট ৯ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

সত্যিই যদি এই প্রাণীর বয়স ২০০ বছর হয়ে থাকে, তাহলে এটি জন্মের সময় ব্রিটেনের ক্ষমতায় ছিলেন রাজা চতুর্থ জর্জ। আজকের কথা নয় কিন্তু। সে হিসাবে, এটিই হতে পারে বর্তমান বিশ্বের প্রাচীনতম প্রাণী।


এ ক্যটাগরির আরো খবর..