× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল হচ্ছে আরব আমিরাতে

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ন্যানো প্রযুক্তির মাধ্যমে নভোচারীদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। খবর গাল্ফ নিউজ, খালিজ টাইমস।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কালথোম আল-বালুশি জানান, মহাকাশের ওই হাসপাতালে ন্যানো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর চিকিৎসকরাই নভোচারীদের চিকিৎসা দেবেন। হাসপাতালটি চালু করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ২০২০ সালের মধ্যে মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে আরব আমিরাত।

খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মহাকাশ হাসপাতাল প্রকল্পের প্রধান টেরি করিম লুইস বলেন, পৃথিবী থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মহাকাশ হাসপাতালে ন্যানো রোবট নভোচারীদের প্রয়োজনীয় চিকিৎসা দেবে। টেরি করিমকে স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রকল্পের জন্য নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, নভোচারীদের চিকিৎসার জন্য আমরা ন্যানো টেকনোলজি ব্যবহারের পরিকল্পনা করেছি। নভোচারীদের দেহে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ইনজেকশনের মাধ্যমে ভেতর থেকেই চিকিৎসা করবে ন্যানো-রোবট।

উল্লেখ্য, দেশটির জাতীয় মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ।


এ ক্যটাগরির আরো খবর..