ফোর্বস এর তালিকায় বিশ্বের ১০ জন ধনীর নাম

ফোর্বস ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার্স লিস্ট’ অনুযায়ী বিশ্বের ১০ জন ধনীর তালিকায় এশিয়ার প্রথম শিল্পপতি মুকেশ ওয়ারেন বাফেটকেও টপকে গেলেন এবার পঞ্চম স্থানে।

গতকাল বুধবারের হিসেবে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৭ হাজার কোটি মার্কিন ডলার। তার ওপরেই ৮ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার সম্পত্তির মালিক ফেসবুক-হোয়াটসঅ্যাপের কর্ণধার মার্ক জাকারবার্গ।

ফোর্বস এর তালিকার শীর্ষে রয়েছেন ১৮ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার সম্পত্তির মালিক অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস।

দ্বিতীয় স্থানে  রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।  বিল গেটস ১১ হাজার ৩১০ কোটি মার্কিন ডলারের মালিক।

তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার।  আর্নল্ট পরিবারের সম্পত্তি ১১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

আর মুকেশের নিচে থাকা বার্কশায়ার হ্যাথওয়ের কর্ণধার ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ২৭০ কোটি মার্কিন ডলার।

কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা সবারই সম্পত্তির পরিমাণ কমেছে ০.২০ শতাংশ থেকে ১.৭২ শতাংশ। সেখানে উল্টো স্রোত মুকেশ আম্বানির সংস্থার। মুকেশের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ।

এশিয়ার প্রথম শিল্পপতি হিসেবে বিশ্বের ১০ জন ধনীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন মুকেশ। এক মাসের মধ্যেই সেখান থেকে তালিকায় উঠে এলেন পাঁচ নম্বরে। মুকেশের সঙ্গে জাকারবার্গের সম্পত্তির পার্থক্য এখন ১ হাজার ৪০০ কোটি মার্কিন বিলিয়ন ডলার। শিল্পপতি মহলের অনেকেই মনে করছেন, যে রকেটের গতিতে উত্থান হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মার্ক জাকারবার্গকেও টপকে যেতে পারেন রিলায়্যান্স কর্ণধার।

করোনা সংক্রমণের আবহে গোটা বিশ্বের অর্থনীতি যেখানে টালমাটাল, তার মধ্যেও পরপর বিপুল বিনিয়োগ এসেছে মুকেশের সংস্থায়। রিল-এর জিও প্ল্যাটফর্মে গুগল, ফেসবুক, ইনটেল, সিলভার লেক, ভিস্তা, কেকেআর-এর মতো সংস্থা বিনিয়োগ করেছে। সব মিলিয়ে গত আড়াই-তিন মাসে জিওতে ১ লাখ ১৭ হাজার কোটিরও বেশি বিনিয়োগ করেছে বিশ্বের বিগ জায়ান্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।