× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

কাস্টমস দিবসে ডাটা কার্ড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৮ উপলক্ষে ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন।

আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় ১০ টাকার ডাক টিকিট, ১০ টাকার স্মারক খাম ও ৫ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেইন ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর শিকদার এবং ডাক মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এই টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড বিক্রি হচ্ছে। পরে দেশের অন্যান্য জিপিও ও হেড পোস্ট অফিসেও এগুলো পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..