× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ফেলপসের সোনা পুনরুদ্ধার ২০০ মিটারে

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: জনদানব মাইকেল ফেলপস ২০১২ লর্ডন অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লসের কাছে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা হারিয়েছিলেন। পরের বছর বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন ক্লস।

চার বছর পর নিজের হারানো সোনা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন যুক্তরাষ্ট্রের ফেলপস। মঙ্গলবার রিও অলিম্পিকের চতুর্থ দিন আবারও পুলে নামেন ফেলপস। নিজের সবচেয়ে পছন্দের জায়গায় নেমে সোনা জিততে সময় নেননি এ সাঁতারু। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে নিজের ২০তম অলিম্পিক সোনা পেয়ে যান ফেলেপস। জলদানব সোনা জিততে সময় নেন ১ মিনিট ৫৩.৩৬ সেকেন্ড। রৌপ্য জিতেছেন জাপানের মাসাতো সাকাই ও ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির তামাস কেন্ডারেসি।

২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতা চ্যাড লে ক্লস হয়েছেন চতুর্থতম। কিন্তু শুরু থেকে ১৫০ মিটার পর্যন্ত সবার থেকে এগিয়ে ছিলেন ক্লস। কিন্তু শেষ ৫০ মিটারে ফেলপস সবাইকে পেছনে ফেলে ঠিকই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে এগিয়ে নেন। জিতে নেন অলিম্পিক ক্যারিয়ারের ২৪তম পদক। ২০টি সোনার পদকের সঙ্গে ফেলপসের শোকেজে রয়েছে ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। এবারের অলিম্পিকে এটি ফেলপসের দ্বিতীয় সোনা জয়। এর আগে ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সতীর্থদের নিয়ে সোনা জেতেন ফেলপস।


এ ক্যটাগরির আরো খবর..