× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে : ফখরুল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আবার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বর্তমান সংসদ অবৈধ। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়নি। তারা জনগণের ভোট ডাকাতি করেছে। সরকার দেশের সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।’

সোমবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক কর্মিসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, সরকারের হাজার হাজার কোটি টাকা ঋণের বাজেট লুটেরাদের পকেটে যাচ্ছে।

‘এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে কিন্তু গণতন্ত্র পরাজিত হয়েছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোথাও কোনো জবাবদিহি নেই। সরকারের কাউকে কেউ কোনো প্রশ্ন করতে পারে না। তারা যা খুশি তাই করে যাচ্ছে,’ যোগ করেন বিএনপির মহাসচিব।

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। নেতাকর্মীরা হয়তো মনে করছেন যে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে কী লাভ হবে। অবশ্যই লাভ হবে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে। আজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে।’

হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মিসভায় জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল চার দিনের সফরে গতকাল রোববার নিজ জেলা ঠাকুরগাঁও আসেন। তিনি উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করছেন।


এ ক্যটাগরির আরো খবর..