× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান ইউরোপ প্রবাসীরা

admin
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান ইউরোপে বসবাসকারী প্রবাসী বাঙালিরা। নীতি নির্ধারণী সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবেন তারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানায় অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন- আয়েবা।

সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এসময় বলেন, প্রবাসীদের জন্য দেশের বিনিয়োগ পরিবেশ এখনো অনুকূলে নেই। তাই জটিলতা দূর করতে হবে।এজন্য প্রবাসী বিনিয়োগ বোর্ড গঠনের দাবি জানান তিনি।

প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখলেও তাদের ভোটাধিকার নেই।

এজন্য দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটের অধিকার দেয়ারও দাবি জানান সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে বাংলাদেশিদের অসামান্য অবদান রয়েছে। তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা দরকার।

এজন্য দ্রুত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয়পত্র প্রদান করা উচিত বলে মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..