বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ -নৌপ্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। এরই ধারাবাহিকতায় সরকারের গৃহীত ডেল্টা প্ল্যান-২১০০, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ও সুনীল অর্থনীতির সফল বাস্তবায়ন এবং মেরিটাইম সেক্টরের উন্নতির মধ্যে বর্তমান ও আগামী শতকের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূলমন্ত্র নিহিত। বাংলাদেশের মোট বাণিজ্যের শতকরা ৯০ ভাগের বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। সমুদ্রগামী জাহাজে দেশের সিফেয়ারারদের বিপুল কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষ সামুদ্রিক জনশক্তি তৈরির বিকল্প নেই। বলেছেন  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রংপুরে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা এর ‘২য় ব্যাচ ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতি বাস্তবায়ন ও ফলপ্রসূ করার লক্ষ্যে দেশীয় মেরিটাইম অর্গানাইজেশনসমূহ বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম অব্যাহত আছে। এই ধারা চলমান থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত দেশের কাতারে শামিল হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমিসমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

দু’বছর মেয়াদি এ গ্রাজুয়েশন কোর্সে দু’টি মেরিন একাডেমির ১৩২জন অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এর ৬৫ জন এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা এর ৬৭ জন। রংপুর মেরিন একাডেমির ‘কমান্ড্যান্ট গোল্ড মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আরাফ ফেরদৌস আপন। ‘কমান্ড্যান্ট সিলভার মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সাখাওয়াত হোসেন সৈকত, ও নটিক্যাল বিভাগের শেখ আব্দুল্লাহেল শুভ। অন্যদিকে পাবনা মেরিন একাডেমির ‘কমান্ড্যান্ট গোল্ড মেডেল’ পেয়েছেন ইমতিয়াজ আহমেদ পরশ। ‘কমান্ড্যান্ট সিলভার মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন ইসলাম ও নটিক্যাল বিভাগের সাফি বিন আমির।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকার এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম বক্তৃতা করেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।