নৌকার প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ’র ধারাবহিক প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত

নৌকার প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ’র ধারাবহিক প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নৌকা মার্কার সমর্থনে আওয়ামী লীগের ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শনিবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গৈলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুড়পার সার্বজনীন দুর্গা মন্দির আঙ্গিনায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অরুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র ধাররাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ইউপি সদস্য মসিউর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।