× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ডেস্ক

সংস্কার না করে নির্বাচন দিলে শহীদদের সঙ্গে চরম বেইমানি হবে -নাহিদ ইসলাম

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
সংস্কার না করে নির্বাচন

দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন দিলে তা শহীদদের সঙ্গে চরম বেইমানি হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিচার ও সংস্কারের জন্য ঐক্যমতে পৌঁছালেই নাগরিক পার্টি নির্বাচনে সহযোগিতা করবে। দ্রুতই অন্তবর্তীকালীন সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

নাহিদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনগণের কাতারে নেমে এসেছে এনসিপি। জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধারা যে মামলা করছে তার বিচার না করা আওয়ামী লীগ পূর্ণবাসনেরই সমান।’

তিনি বলেন, ‘সরকারকে বিচার ও সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। তানাহলে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। জবাবদিহিতা চাওয়া হবে।’

নাগরিক পার্টি নির্বাচন পেছানোর রাজনীতি করছে বলে প্রচারণার প্রতিবাদে নাহিদ বলেন, ‘নির্বাচনে অংশ নেয়ার জন্যই নাগরিক পার্টি তৈরি করা হয়েছে। তবে আগে বিচার, সংস্কার ও গণ অধিকার পরিষদ নির্বাচন। এগুলো আদায়ের জন্য দ্রুতই রাস্তায় নামব।’

জুলাই গণ অভুত্থান প্রেক্ষাপটে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দলের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করছেন আন্দোলনের মূল অংশীদাররা, আন্দোলনে আহত যোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..