× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

জেলা প্রতিনিধি নড়াইল

বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ের ধারনা দিলেন সচিব খাজা মিয়া

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ মার্চ, ২০২৩
বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা
বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা

‘নড়াইলে বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভায় নড়াইলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ের ধারনা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
রবিবার দূপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শাহানারা বেগম, সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা নিয়ে ধারণাপত্র পাঠ করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। তিনি জানান, মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইতোমধ্যে ভারত-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..