× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিশ্ববিদ্যালয়গুলো ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করছে-শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো ফেল করাচ্ছে, তা কিন্তু না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারণক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে। যারা সেই পরীক্ষায় বাছাই হচ্ছে না, তারা যে অকৃতকার্য হচ্ছে- বিষয়টি এমন নয়।

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেওয়া হবে।

ছাত্রলীগে অর্থের বিনিময়ে নেতা নির্বাচনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে বের করবেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..