বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ কমেছে

বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ কমেছে

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এ খবরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে।

তার এ ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলার ৮৪ সেন্ট কমে ৯২ ডলার ৬৪ সেন্টে পৌঁছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেলপ্রতি চার ডলারেরও বেশি কমে ৯১ ডলার ২৯ সেন্টে বিক্রি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।