× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

পিআইডি

বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
বাস্তবায়নের কাজ চলছে

বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি আজ রাজধানীতে উদযাপিত হলো। পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সকাল ৮.৩০ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব আলেয়া আক্তার, মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি, মোঃ হুজুর আলীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়ন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। এরপর কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমে দুইটি কাজ করেন, যা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। প্রথমত, জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর জন্য পার্বত্য চট্টগ্রামের দ্বার উন্মোচন করেন এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের বিভিন্ন জেলা হতে বাঙালিদের নিয়ে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেন। পাহাড়ি জনগোষ্ঠী জেনারেল জিয়ার সেই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে পুনর্বাসিত বাঙালিদের সাথে পাহাড়িদের এক অবশ্যম্ভাবী বিরোধের সৃষ্টি হয়। এভাবেই কয়েক হাজার উপজাতি পার্বত্য চট্টগ্রাম হতে উদ্বাস্তু হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেয়।

সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরে একটি গুলিও ফোটানো হয়নি বা কাউকে জীবন বা প্রাণও দিতে হয়নি। খুনের বিনিময়ে খুন নয়, প্রতিশোধ নয়, একটা সুন্দর পরিবেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৯৭ সালের ০২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে একটি শান্ত পরিবেশ গড়ে ওঠে ও সাধারণ মানুষের মনে ফিরে আসে স্বস্তি।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যে যে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘাত হয় তা আমাদের সুখ দেবে না। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ পরিহার করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..