× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বরেকর্ড

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
brazil team

মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ ষোলোতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। সেই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে সেলেসাওরা। বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল এখন ব্রাজিল।

নক-আউটের ম্যাচে নামার আগে ব্রাজিল ও জার্মানি নামের পাশে সমান-সমান ম্যাচ খেলার খেতাব ছিল। কিন্তু কোরিয়ার সঙ্গে ম্যাচ মাঠে গড়াতেই সেই রেকর্ড নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের চলতি আসর শুরুর আগে ব্রাজিল ও জার্মানি সমান ১০৯টি করে ম্যাচ খেলেছিল। আর বিশ্বমঞ্চে গ্রুপ পর্বে সমান ম্যাচ খেলায় যৌথভাবেই শীর্ষে ছিল দল দুটি। কিন্তু শেষ ষোলোর পর সেলেসাওদের খেলা ম্যাচের সংখ্যা দাঁড়ায় ১১৩। এতেই শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। দুইয়ে থাকা জার্মানির ম্যাচের সংখ্যা ১১২।

এ ছাড়া তিনে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনা, তাদের ম্যাচ সংখ্যা ৮৫। চারে রয়েছে ইতালি ৮৩ ম্যাচ খেলে ও পাঁচে থাকা ফ্রান্সের ম্যাচ সংখ্যা ৭০।


এ ক্যটাগরির আরো খবর..