× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বিশ্বকাপে না উঠতে পারলে ‘পাগল’ হয়ে যেতাম: মেসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের টিকেট প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের সেই শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে একাই বিশ্বকাপে তুলে দেন মেসি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি জানালেন, রাশিয়া বিশ্বকাপে না ওঠার কথা ভাবেনইনি তিনি। আর্জেন্টিনা যদি বিশ্বকাপে খেলার টিকেট না পেত, তাহলে নাকি ‘পাগল’ হয়ে যেতেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপে ওঠা প্রসঙ্গে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে না উঠতে পারলে আমি পাগলই হয়ে যেতাম। আসলে তেমনটা হলে কী হতো, আমি ভাবতেই পারি না। তবে এখন আর পুরোনো কথা ভাবার সময় নেই। বেশ কঠিন পথ বেয়ে আমরা বিশ্বকাপে উঠেছি। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

মেসির প্রচেষ্টায় দেশকে বিশ্বকাপে নিয়ে গেলেও সমালোচকদের মন গলাতে পারেননি তিনি। তার বিপক্ষে জাতীয় দল গঠনে প্রভাব বিস্তার করার অভিযোগ আনছেন। জাতীয় দলে কে থাকবেন আর কে বাদ পড়বেন, সেটা নাকি মেসি ও জাভিয়ের মাচেরানো ঠিক করেন। তবে এই সমালোচনা উড়িয়ে দিয়েছেন মেসি।

জাতীয় দল নির্বাচন নিয়ে মেসি বলেন, ‘দল গঠনে আমি কোনো প্রভাব রাখি না। অনেকেই বলেন, অ্যাগুয়েরো, মাচেরানো, ডি মারিয়ারা নাকি আমার কারণেই জাতীয় দলে খেলছেন। এটা খুবই অসম্মানজনক কথা। কারণ, তারা বিশ্বব্যাপী সম্মানের সঙ্গে খেলছেন।’


এ ক্যটাগরির আরো খবর..