× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

ডেস্ক

বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে ফিফা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অর্ধশত কোটি টিকিট জন্য আবেদন

ফিফার বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফার ২১১টি সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের জন্য আবেদন করেছেন।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) শেষ হয়েছে লটারির মাধ্যমে টিকিটের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা। ফিফা জানিয়েছে, আবেদন সফল হয়েছে কি না, তা আগামী মাসের প্রথম সপ্তাতেই আবেদনকারীদের জানা

স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। মায়ামিতে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচ দেখতে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জুন।

টিকিটের চাহিদায় কলম্বিয়া-পর্তুগাল ম্যাচের পরই রয়েছে গুয়াদালাহারায় মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচ, ১৮ জুন গুয়াদালাহারায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর ১৯ জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘মাত্র এক মাসের একটু বেশি সময়ে অর্ধশত কোটি টিকিট আবেদন শুধু চাহিদাই নয়, এটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমের স্পষ্ট বার্তা।

এই অভূতপূর্ব সাড়ার জন্য সারা বিশ্বের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বিশ্বজুড়ে মানুষের কাছে এই টুর্নামেন্টের গুরুত্ব আমরা জানি। দুঃখের বিষয়, স্টেডিয়ামের ভেতরে আমরা সব সমর্থককে জায়গা দিতে পারছি না।’

বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে ‘অতিরিক্ত’ ও ‘আকাশছোঁয়া’ বলে আখ্যা দিয়েছে। তবুও দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই।

 


এ ক্যটাগরির আরো খবর..