× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বিশিষ্টজনদের হত্যার হুমকি, সন্দেহে জামায়াত কর্মী আটক

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: বিশিষ্টজনদের হত্যার হুমকির সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আব্দুল হক নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাদের হুমকি দেওয়া হয়েছিল তারা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, ড. জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসীর মামুনসহ আরও কিছু বিশিষ্ট মানুষ।

মঙ্গলবার গভীর রাতে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে বুধবার সকালে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ডিবি।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এসব হুমকি পেয়ে অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিপি) করেছেন।

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এসব হুমকি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এসব হুমকির সঙ্গে জড়িতদের হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..