× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ আব্দুর রহিম

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ফান্ড পেলো ব্র্যাক ব্যাংক

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
ফান্ড পেলো ব্র্যাক ব্যাংক

 আরো বেশি নারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশে কুটির, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগসমূহের সম্প্রসারণ (CMSE) এবং নারী গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াতে ব্র্যাক ব্যাংকের জন্য একটি ফান্ড (Grant) অনুমোদন করেছে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের স্বনামধন্য এই প্রাইভেট ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ফান্ড ব্যাংকের আর্থিক-অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারেণে ব্যবহার করা হবে।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি অগ্রগামী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ইতোমধ্যে ‘আস্থা’ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং ‘সাফল্য’ নামে স্মার্ট ফাইন্যান্সিং প্রসেসিং সিস্টেম চালু করেছে। ব্র্যাক ব্যাংক এর বিস্তৃত নেটওর্য়াক ও বিজনেস সেগমেন্টের সাহায্যে সব শ্রেণির ও অঞ্চলের জনগোষ্ঠীর পৌঁছে যাবে। এই সম্প্রসারণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক এই অনুদানের মাধ্যমে সিএমএসই এবং প্রান্তিক নারীদের জন্য অর্থায়নের সুবিধা, বাজারে প্রবেশাধিকার এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার কৌশলগত উদ্দেশ্যকে বিস্তৃত ও জোরদার করবে।

এই প্রোগ্রামের একটি প্রধান লক্ষ্য হ’ল ডিজিটাল ঋণ অ্যাপ্লিকেশন ‘সাফল্য’র মাধ্যমে জামানতবিহীন, সাশ্রয়ী এবং কম ডকুমেন্টেশনের সাহায্যে সিএমএসই উদ্যোক্তাদের ডিজিটাল পদ্ধতিতে ছোট-টিকিটের ঋণ প্রদান করা। এছাড়া এজেন্ট ব্যাংকিং, বিভিন্ন মার্কেট লিংকেজ প্রোগ্রাম এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক নারীদের কাস্টমাইজড ব্যাংকিং প্রোডাক্ট ও সেবার মাধ্যমে ক্ষমতায়ন করা হবে।

এই ফান্ড প্রাপ্তি সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সামাজিক ক্ষমতায়ন এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য আমরা সব সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের অনুপ্রেরণা অনুসরণ করি। বিশ্বব্যাপী স্বনামধন্য প্রতিষ্ঠানের এই অনুদান আমাদের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলোকে আরো সম্প্রসারিত করতে এবং তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবে। এই তহবিলটি ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগের মাধ্যমে নারী গ্রাহকদের ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। আমরা এই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমাদের আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই ফান্ডটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগগুলোকে আরও বেশি সম্প্রসারিত করতে অনুপ্রাণিত করবে। এই তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং আরও তৃণমূল নারী ও সিএমএসই-গুলোকে ব্যাংকিং সেবার আওতায় এনে ডিজিটাল সেবা প্রদানকারী প্লাটফর্মে তাদের উপস্থিতি বাড়াতে আমরা আমাদের বিস্তৃত নেটওয়ার্ক, উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং ডিজিটাল ব্যাংকিং সেবাগুলোকে কাজে লাগাবো।”


এ ক্যটাগরির আরো খবর..