× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিলুপ্ত ছিটমহলে শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:সদ্য বিলুপ্ত ১১১টি ভারতীয় ছিটমহলেঅগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ওবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

নাগরিক অধিকার সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের আয়োজনে ৭মার্চ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়শেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।সকাল ১১টা থকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টিছিটমহল ছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারি জেলার বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের কয়েক হাজার নারি-পুরুষসহ চারজেলার ছিটমহল এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ওঅভিভাবকরা অংশ নেন।

এ সময় নাগরিক অধিকার সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের নেতারা বলেন, গত বছরের ৩১ জুলাই ছিটমহল বিনিময়কালেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের দাশিয়ার ছরায় এক জনসভায় ১১১টি ছিটমহলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দেন।

কিন্তু দীর্ঘ নয় মাসেও সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি দেন। স্বারকলিপিতে দেশের ১১১টি বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন এলাকায় সদ্যপ্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসায় মঞ্জুরি ও পাঠদানের অনুমতি প্রদান, শিক্ষককর্মচারীদের এমপিও ভুক্তিকরণ ও সকল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়।

নাগরিক অধিকার সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের নেতা ও বিলুপ্ত গারাতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান বলেন,দীর্ঘদিনের অবহেলিত ছিটমহলের শিশুরা শিক্ষাব্যাবস্থা থেকে বঞ্চিত ছিল। ছিটমহল বিনিময়ের পর দেশের চলমান শিক্ষাব্যবস্থার সঙ্গে বিলুপ্ত ছিটমহলের শিশুদের পাঠদানের প্রয়োজনে পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলে চারটি কলেজসহ ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান করা হয়েছে।

এছাড়া লালমনিরহাটে ৯টি, কুড়িগ্রামে ৮টি এবং নীলফামারিতে একটিশিক্ষাপ্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের অনুমতিসহ সরকারি কোনো সুযোগ সুবিধাপাওয়া যায়নি।

মানবন্ধনে নাগরিক অধিকার সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের আহ্বায়ক মো. মইনুলহক, বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গারাতি ছিটমহলেরসাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, পুঠিমারি ছিটমহলের সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন ও লালমনিরহাট জেলারহাফিজউদ্দিনসহ নাগরিক অধিকার সমন্বয় কমিটির অন্যান্য নেতারা বক্তৃতা করেন


এ ক্যটাগরির আরো খবর..