× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বিরোধীদল শূন্য করার নীতিতে দেশ চালাচ্ছে সরকার -রিজভী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

দেশ এখন এক ভয়ংকর সময় পার করছে। বিরোধীদল শূন্য করার নীতিতে দেশ চালাচ্ছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে রাজধানীর মিরপুরে আগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মধ্যে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। অনুষ্ঠানে কয়েকজন বস্তিবাসীর হাতে অনুদান তুলে দেন রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই আর্থিক সহযোগিতা দেওয়ার সময় রুহুল কবির রিজভী  বলেন, এ সরকারের দুঃশাসনের শিকার অসহায় গরিব মানুষ থেকে শুরু করে সব বিরোধীমতের মানুষও।

রিজভী আরো বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।  শুধু রোহিঙ্গা প্রত্যাবাসন নয়, সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে সরকার।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ডেঙ্গু জ্বরে মানুষ মারা যাচ্ছে আর সরকারের মন্ত্রীরা তা নিয়ে উপহাস করছেন। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা গর্ব করে বলেন- দেশ উন্নতির দিকে গেলে নাকি ডেঙ্গুর জ্বরের প্রকোপ হয়। কী তামাশা জনগণকে নিয়ে! ডেঙ্গু একটা মহামারি। এতে মানুষ মারা যাচ্ছে, আর তারা হাসি তামাশা করছেন। মানুষকে নিয়ে উপহাস করছেন। কারণ তাদের ভোটের দরকার হয় না। দিনের বেলায় তাদের ভোট লাগে না। তারা রাতের বেলায় ভোট নিয়ে যেতে পারেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার খালি করার নীতি মেনে চলে। সারা বাংলাদেশ থেকে বিরোধীদল খালি করে দাও। বিএনপি খালি করে দাও। এর জন্য পদ্ধতি তারা অবলম্বন করেছে। সেটা হচ্ছে গুম, ক্রসফায়ার, অসংখ্য মামলা দিয়ে এবং কারাগারে আটকে রাখা। আর অসহায় মানুষ বস্তিবাসী- এখানে শকুনের দৃষ্টি পড়েছে এই ক্ষমতাসীনদের। কারণ ওই জায়গাটা দখল করতে হবে। অতএব এই জায়গাটা খালি করো, সেজন্য তারা আগুন লাগিয়ে দেয়। ওদের যেখানে টার্গেট, যদি দেখে যে একটি বাড়ি খুব সুন্দর কিন্তু এটা বিরোধীদল, বিএনপি অথবা যে সরকারের সমালোচনা করে সেই লোকের বাড়ি, এটা খালি করে দিতে হবে তাদের। সরকারের এই খালি করার নীতি থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে। লড়াই না করলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না। কারো ঘরবাড়িও থাকবে না।’

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতিন, রূপনগর থানা বিএনপির সভাপতি মো. আওয়াল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, বাড্ডা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. রেজাউল করিম, মিরপুর থানা বিএনপির নেতা মো. আলাউদ্দিন, মো. মন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি ওসমান গনি শাহজাহান প্রমুখ বেক্তিবর্গ ।


এ ক্যটাগরির আরো খবর..