বিরল রোগে আক্রান্ত মুক্তামনি আর নেই

বশেষ প্রতিবেদকঃ বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের ১২ বছরের কিশোরী মুক্তামনি আর নেই। বুধবার সকাল ৬ টায় সে নিজ বাড়িতে মারা যায়। তার পরিবারের লোকজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বাবা ইব্রাহিম হোসেন জানান, কয়েক দিন ধরে তার অবস্থার অবনতি হচ্ছিল। বিষয়টি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ডাক্তার সামন্ত লাল সেনকে জানানো হয়েছিল। ফোন করে মুক্তমনির খোঁজখবর নিয়ে তিনি রোজার পরে আবারও মুক্তামনিকে ঢাকায় নিয়ে আরও কিছু পরীক্ষার-নিরীক্ষা করার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মুক্তামনিকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।