১৭ গুণীজনকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য১৭ গুণীজনের হাতে একুশে পদক তুলে দিলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালে একুশে পদকের জন্য মনোনীতদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, ভাষা ও সাহিত্যে এ সম্মাননা দেওয়া হয়। শিল্পকলা বিভাগে আছে সংগীত, চলচ্চিত্র, ভাস্কর্য, নাটক ও নৃত্য।

চলতি বছরে একুশে পদক পেয়েছেন, ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন (ভাষা আন্দোলন), সুষমা দাস (সংগীত), জুলহাস উদ্দিন আহমেদ (সংগীত), ওস্তাদ আজিজুল ইসলাম (সংগীত), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সৈয়দ আবদুল্লাহ খালিদ (ভাস্কর্য), সারা যাকের (নাটক), আবুল মোমেন ও স্বদেশ রায় (সাংবাদিকতা), সৈয়দ আকরম হোসেন (গবেষণা), প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন (শিক্ষা), ড. জামিলুর রেজা চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি), অধ্যাপক ডা. মাহমুদ হাসান (সমাজসেবা), কবি ওমর আলী (ভাষা ও সাহিত্য মরণোত্তর), সুকুমার বড়ুয়া (ভাষা ও সাহিত্য), শামীম আরা নীপা (নৃত্য) এবং রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম (সংগীত)।

এর আগে গত রোববার সরকারি এক তথ্য বিবরণীতে একুশে পদকের জন্য মনোনীত ১৭ জনের নাম জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।