× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিমাবন্দরের মেঝেতেই বসে পড়লেন ধোনি!

admin
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ সমসময় নতুন কিছু করতে ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি। এই যেমন, প্রায় এক যুগ পর ট্রেনে চড়েছেন, পুরনো বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছেন। একেবারে সাধারণের মাঝে মিশে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। এবার বিমানবন্দরের মেঝেতেই বসে পড়লেন ভারতের সবচেয়ে সেরা ধনী খেলেয়াড়টি।

কলকাতার সঙ্গে খেলতে ইডেনে এসেছিল ধোনির দল পুনে সুপাজায়ান্টস। ম্যাচটা জিতে বেশ ফুরফুরে ধোনি-স্মিথরা। পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সুপারজায়ান্টসরা। এবার হায়দরাবাদে যেতে হবে টিম পুনেকে। হায়দরাবাদে যাওয়ার পথে পুনে বিমানবন্দরে খানিকটা সময় অপেক্ষা করতে হয় দলকে। এমন সময় সতীর্থ ইমরান তাহিরের ছেলে মেতে ওঠে দুষ্টুমিতে। তাকে উপযুক্ত সঙ্গ দিয়ে যান মহেন্দ্র সিং ধোনি।

বিমানবন্দরের মেঝেতেই ইমরান তাহিরের পুত্রের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন ধোনি। এ সময় তাকে কোলে বসিয়ে খেলনা গাড়ি চালানো শেখান ‘ক্যাপ্টেন কুল’। সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

আজ আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে ধোনিদের সামনে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতলেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে পুনে।

দলের অবস্থা ভালো হলেও এবারের আইপিএলে মোটেও ভালো চলছে না ধোনির ব্যাট। ১১ ম্যাচে করেছেন ২০৪ রান। একটি মাত্র ম্যাচে করেছেন হাফ সেঞ্চুরি।


এ ক্যটাগরির আরো খবর..