× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

বিমানের সুনাম অক্ষুণ্ন রাখতে প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে -বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাম্প্রতিক সময়ে বিমানের উড়োজাহাজে সংঘটিত বিভিন্ন কারিগরি ত্রুটি পর্যালোচনা করে বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই বিমানের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সকল ত্রুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বিমানের প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়—এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া তিনি প্রি-ফ্লাইট ইন্সপেকশনে অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..