× Banner
সর্বশেষ
চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য

বিমানঘাঁটিতে হামলা আগেই মার্কিন সেনার ব্যাংকারে আশ্রয়

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ইরান কতৃক ইরাকের বিমানঘাঁটিতে হামলার ব্যাপারটা মার্কিন সেনারা আগেই জানতে পেরে যায়। তবে ইরান হামলা চালাবে জানতে পারলেও তার প্রকৃতি কেমন হবে সে সম্পর্কে ধারণা ছিলো না তাদের। সেকারণে হামলা শুরুর আড়াই ঘণ্টা আগে বিমানঘাঁটির ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান নেয় সেনারা।

গত ৩ জানুয়ারি স্থানীয় সময় রাত দেড়টায় ইরাকের আল আসাদ বিমানঘাঁটিতে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। প্রথম ধাপে চারটি ক্ষেপণাস্ত্রের আঘাতের আড়াইঘণ্টা আগে রাত ১১টার মধ্যেই বেশিরভাগ সেনা বাঙ্কারে অবস্থান নেয়। চরম প্রতিশোধ হিসেবে চালানো ওই ইরানি হামলা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। আল আসাদ বিমানঘাঁটির যেসব এলাকায় মার্কিন সেনা অবস্থান রয়েছে শুধুমাত্র সেসব স্থানেই হামলা চালানো হয়।

ঘাঁটিটির এক চতুর্থাংশ এলাকায় মার্কিন সেনাদের অবস্থান রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বাঙ্কারের মাত্র কয়েক মিটার দ‚রে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময়েও কোনও কোনও জরুরি কর্মী বাইরে থেকে গিয়েছিল। তারপরেও ইরানি হামলায় কেউ হতাহত না হওয়াটা এক আশ্চর্য ঘটনা। আরবের এক ক‚টনীতিক সিএনএনকে জানিয়েছেন, মার্কিন অবস্থানে হামলা চালানোর আগেই ইরাককে সতর্ক করে দেয় ইরানি কর্মকর্তারা। তবে কোন কোন ঘাঁটিতে হামলা চালানো হবে তা জানায়নি তারা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আল আসাদ বিমানঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত করে রাত একটা ৩৪ মিনিটে। পরে হামলা শুরুর আগে প্রায় ১৫ মিনিট বিরতি দেওয়া হয়। এছাড়া আরও দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুই ঘণ্টা পর বাঙ্কার থেকে বেরিয়ে ক্ষেপণাস্ত্রে ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন মার্কিন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..