× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পিআইডি

বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর  

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
সবাইকে সতর্ক থাকার আহ্বান

সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দিলেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে আজ রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউজে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মন্ত্রী এ আহ্বান জানান।

ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজওএমআই-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মন্ত্রী বলেনবাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িকগণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মন্ত্রী আরো বলেনমানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মাধ্যমে সরকার একটি সুখীসমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..